ভালুকায় সড়ক দুর্ঘটনা ১জন নিহত, ১জন আহত।

বৃহস্পতিবার ভোরে ভালুকা-সখিপুর
সড়কের মল্লিকবাড়ি নামকস্থানে ঘন
কুয়াশার কারণে মটর সাইকেল গাছের
সঙ্গে লেগে এক যুবকের মৃত্যু হয় ও অপর এক
যাত্রী আহত হন।
জানাযায়, ভোরে ঘন কুয়াশার মাঝে
মটর সাইকেল যোগে সাদসান মিল
শ্রমিক সুজন (২৫) জামিরদিয়া
পিকনিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ
হারিয়ে গাছের ধাক্কা লাগলে
ঘটনাস্থলেই নিহত ও এতে অপর যাত্রী
আয়নাল (২২) গুরুতর আহত হয়। আহত আয়নাল
কে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহে ভালুকা উপজেলার নয়নপুর
গ্রামের আতাবুর রহমানের ছেলে ।
ভালুকা মডেল থানার অফিসার
ইনচার্জ মামুন অর রশিদ জানান,পুলিশ
ঘটঁনাস্থল পরিদর্শণ করেছে এবং
নিহতের লাশ তার পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ