সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌমিতা মৌ কে এবার দেখা যাবে একজন আইনজীবি হিসাবে। হানিফ মাহমুদের রচনা ও পরিচালনায় আসছে নতুন ছবি ‘ফেরারি’। ছবিটিতে মৌমিতার বিপরীতে অভিনয় করছেন রবিন।
গত শনিবার বিকালে ডনি প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত ছবিটির মহরত অনুষ্ঠান শেষ হয় এফডিসির জহির রায়হান মিলনায়তনে।
ছবিটির প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘আশা করি নতুন বছরে দর্শকদের ভাল একটি ছবি উপহার দিতে পারব। সবচেয়ে বড় কথা হলো অ্যাকশন ও রোমান্টিক ধাচের এ ছবিবিটিতে কোন প্রকার নকলের ছোঁয়া নেই। ছবিটির গল্পটিও বেশ ভাল। আশা করি দর্শকরা ভালই উপভোগ করবে।’
জানা গেছে বছরের শুরুতে বান্দরবান, সিলেট, কক্সবাজারসহ বেশকিছু জায়গায় ছবিটির শুটিং শুরু হবে। মৌমিতা মৌ ও রবিন ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেন কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা, বিপ্লব শরিফসহ আরো অনেকে।
সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ পরিচালিত ‘কুসুমপুরের গল্প’ ছবিটির মাধ্যমে মৌমিতা মৌ’র চলচ্চিত্র জগতের অভিষেক হয়। এছাড়াও আরো তিনটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য ১ জানুয়ারী ২০১৬ সালে মৌমিতা মৌ অভিনীত ‘মাটির পরি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেন সায়মন তারিক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন