বাংলাদেশ সফরে পাকিস্তানি দল ঘোষণা


লাহোরের উঠতি তারকা গওহর হাফিজকে অধিনায়ক করে বাংলাদেশে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বাংলাদেশের মাটিতে আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া হাইভোল্টেজের এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

আসন্ন এই যুব বিশ্বকাপকে সামনে রেখে এবার ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের প্রধান স্কোয়ারড ছাড়াও এর বাইরে ৫জ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। বিশ্বকাপ দলের সঙ্গে বাংলাদেশে আরও আসবেন ম্যানেজার, হেডকোচ, অ্যানালিস্ট, ট্রেইনার এবং ফিজিওফেরাপিস্ট।

পাকিস্তান যুব স্কোয়ারডঃ

মোহাম্মদ উমর বুরকি, জিসান মালিক (সহ-অধিনায়ক) গওহর হাফিজ (অধিনায়ক), হাসান মহসিন, মোহাম্মদ আসাদ, সাইফ বদর, হাসান খান, সালমান ফাইয়াজ, সাদাব খান, উমাইর মাসুদ, সাইফ আলি, আরফান লিয়াকত, সামিন গুল, মোহাম্মদ আরসাল শেখ ও মোহাম্মদ আহমেদ শফিক।

রিজার্ভ:

রিজওয়ান আলি, আলি জারিব, আকিব জাদন, হামজা খান ও হায়াত উল্লাহ।

ম্যানেজারঃ জাকির খান ।

হেডকোচঃ মোহাম্মদ মাসরুর।

উল্লেখ্য যে, এর আগে ২০০৪ ও ২০০৬ সালে বিশ্বশিরোপা জিতেছিল পাকিস্তানি যুবারা। এছাড়াও গত বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে র ফাইনালে সঙ্গী হয়েছিল দলটি।

মন্তব্যসমূহ