জরুরি পরিস্থিতি ছাড়া ফেসবুক বন্ধ করা হবে না - তারানা হালিম

 বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম জরুরি পরিস্থিতি ছাড়া আর বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের পর্যালোচনাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

বিটিআরসি জানায়, চলতি বছরের শুরুতে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় ভাইবার ও হোয়াটসঅ্যাপসহ কয়েকটি অ্যাপ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। এর আগেও ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময়ও ফেসবুক বন্ধ করেছিল সরকার।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। বন্ধের ২৩ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর ফেসবুকের সঙ্গে এর অ্যাপস ম্যাসেঞ্জার খুলে দেওয়া হলেও অন্যান্য মাধ্যমগুলো বন্ধ ছিল। তবে ১৪ ডিসেম্বর বিটিআরসির নির্দেশনার পরপরই বিকালে ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাঙ্গআউট, স্কাইপ, ইমো ও টুইটার খুলে দেওয়া হয়

মন্তব্যসমূহ