ভালুকায় যাত্রীবাহি বাস উল্টে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্ত্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী নায়েবের বাজার নামক স্থানে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়স্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর বাসটি উল্টে যায়। এ সময় বাসের কন্ট্রাকটরসহ অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে বাসের কন্ট্রাকটর নাঈম (২৫) পিতা লালু মিয়া বাগান ইউনিয়ন ত্রিশাল, মারা যান। এ সময় ময়মনসিংহ সদরের আব্দুল খালেক (২৫), শাহজাহান (২৩), হাতিহা (৫); হালুয়াঘাটের মোন্তাহা (৭), রানা (৩০), মুন (২), মদিনা (৪০); ভালুকার মোফাজ্জল (৩৫), কামরুল ইসলাম (৩০); তাঁরাকান্দার মোমমেনা (৫০), রায়হান (১৮); ত্রিশালের হাফিজুল (৩৫); ইসলামপুর জামালপুরের ফজিলা খাতুনসহ (২৫) প্রায় ৩০ জন আহত হয়েছেন।#
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন