বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক খুনিদের ফিরিয়ে আনার জন্য স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনার ও তাদের রায় কার্যকর করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।

রোববার দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এর আগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী বিদেশে পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, জেলা, উপজেলায় একযোগ এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যান।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, ডা. তোফাজ্জেল হক চয়ন, আদিত্য নন্দী, চৈতী হলদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, চন্দ্র শেখর মন্ডল, ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা ও উপ-গ্রণ্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ।

স্মারকলিপি লিখিত বক্তব্যে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর সহপরিবারে হত্যাকাণ্ডে জড়িত খুনীদের বিচারের মৃত্যুদণ্ড রায় হয়। এর মধ্যে পাঁচ জনের রায় কার্যকর হলেও এখন পর্যন্ত ছয়জন বিদেশে পলাতক রয়েছে।'

একই অপরাধে দণ্ডিত অপর আসাসিদের ফাঁসি হয়ে যাওয়ার দীর্ঘ ছয় বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতই ছাত্রলীগও ক্ষুদ্ধ।

মন্তব্যসমূহ