সারোয়ার , ভালুকা, ময়মনসিংহ: ভালুকায় পুলিশভ্যান চাপায় আব্দুর রাজ্জাক (৭০) নামে অবসরপ্রাপ্ত এক হাসপাতাল কর্মচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার সময় ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত হাসপাতাল কর্মচারী আব্দুর রাজ্জাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী পুলিশভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৭১৩৭) তাকে চাপাদিলে তিনিগুরুতর আহত হন। পরে ওই পুলিশভ্যানে করে আহত আব্দুর রাজ্জাককে ভালুকা সরকারী হাসপাতালে রেখে চলে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে তিনি মারা যান।#
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন